বুধবার, ৪ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১

অস্ত্র, মাদক, জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ; ৪১টি মামলা দায়ের রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য, জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে আনসারের হাতে আটক ১

নারায়ণগঞ্জে ট্রাফিকের দায়িত্ব পালনকালে এক পথচারীর মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা দেখে দ্রুত পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাঁদের তাৎক্ষণিক তৎপরতায় মো. ইয়াছিন (৩০) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]

শনিবারের মধ্যে সমঝোতা না হলে, ‘তোর লাশ পড়ে থাকবে’

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়-গুদামে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে শনিবারের (২৪ অক্টোবর) মধ্যে সমঝোতা না করলে লাশ পড়ে থাকবে বলে হত্যার হুমকি দেওয়া হয়েছে।  শুক্রবার রাত ১১টার দিকে মামলার বাদী কুরিয়ার সার্ভিসটির ব্যবস্থাপক আফসার উদ্দিনকে ফোন করে এ হুমকি দেওয়া হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, তিনি বাদীর […]

আসাদগেটে ছিনতাইয়ের আগেই পুলিশের অভিযানে গ্রেপ্তার তিনজন

পুলিশের টহল দলের অভিযানে উদ্ধার দুটি ধারালো চাকু রাজধানীর আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত (২০), ফাইমুল হাসান (২২) ও আবির ব্যাপারী শান্ত (২৩)। যেভাবে […]

নওগাঁয় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁয় ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন পেশায় গ্রিলমিস্ত্রি হানিফ। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানার চুনিয়াগাড়ি গ্রামে […]

মহাখালীতে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। গ্রেফতার ব্যক্তির নাম মো. আবু সাঈদ মাহমুদ (৩০)। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৭, মামলা ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত অভিযানের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ এবং একজন ভিকটিমকে উদ্ধার […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

৩৭টি মামলা দায়ের, উদ্ধার গাঁজা, ইয়াবা, মোবাইল ফোন ও চাকু রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। মিরপুর বিভাগে গ্রেপ্তার […]

তারেক রহমানকে নিয়ে ফেসবুকে গুলির ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আটক যুবক

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে গুলির ইঙ্গিতপূর্ণ মন্তব্যের অভিযোগ রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ফেসবুকে করা একটি পোস্টে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে আবু বক্কর সিদ্দিকী নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকা থেকে তাকে আটক করে স্পেশাল […]

মানিলন্ডারিং মামলার পর আ. জব্বারকে হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে দিলীপ আগরওয়ালা

জুলাই আন্দোলনে আ. জব্বারকে হত্যাচেষ্টার মামলায় সাত দিনের আবেদন; শুনানি শেষে চার দিনের রিমান্ড দেন আদালত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২০২৪ সালের জুলাই আন্দোলনে আ. জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার […]