ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধর্ষণের ঘটনায় টাঙ্গাইলের আদালতের রায়
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় বাসচালক ও তার সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

