অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল-২-এ শুনানি; ১১ আসামি গ্রেপ্তার, পলাতক ৩০

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (১ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ রাষ্ট্রপক্ষ শুনানি করবে। এর আগে গত ৭ অক্টোবর শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

১১ আসামি গ্রেপ্তার, পলাতক ৩০

এ মামলায় মোট ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার রয়েছেন। শেখ হাসিনাসহ বাকি ৩০ জন পলাতক রয়েছেন।

পলাতক আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।

আত্মসমর্পণ না করায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ

আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ নিয়েও তাঁদের সন্ধান পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিল করেন।

পরে গত ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ৩০ আসামিকে পলাতক ঘোষণা করে তাঁদের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল।

৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে

গত ২৭ জুলাই প্রসিকিউশনের দাখিল করা ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

আজকের শুনানিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন