শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আনসারের তৎপরতায় নীলফামারী সদর হাসপাতালে হারানো শিশু উদ্ধার

নীলফামারী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে হারিয়ে যাওয়া ছয় বছরের এক শিশুকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে কর্তব্যরত আনসার সদস্যরা। দায়িত্বশীলতা, তৎপরতা ও মানবিক সহযোগিতার মাধ্যমে শিশুটিকে দ্রুত তার স্বজনদের কাছে পৌঁছে দেন তারা। সোমবার (৩১ আগস্ট) দুপুরে হাসপাতালের প্রধান ফটক এলাকায় ঘটনাটি ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে প্রধান ফটক এলাকায় মো. ফুরকান […]

জুরাইনে মাদরাসার ছাদ থেকে পড়ে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের তাসফিলুল কোরআন হেফজ মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। […]

মোটরসাইকেলে ভাইরাল নিস্তেজ তরুণী জানালেন, ‘আমি নিজেই মদ খেয়েছি’

রাজধানীর অদূরে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে দুই যুবকের সঙ্গে মোটরসাইকেলে থাকা এক তরুণীর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে তরুণীকে অনেকটা নিস্তেজ অবস্থায় দেখা যায়। পরে তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবির বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন ওই তরুণী। শনিবার (২৯ আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে […]

কুর্মিটোলা হাসপাতালে হারানো ৫ বছরের শিশু উদ্ধার করলেন আনসার সদস্য

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। শনিবার (২৯ আগস্ট) হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুটির নাম আলমগীর। সে নারায়ণগঞ্জ থেকে পরিবারের সঙ্গে হাসপাতালে এসেছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের বহির্বিভাগ এলাকায় শিশুটিকে একা ও আতঙ্কিত অবস্থায় ঘোরাফেরা করতে […]

কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে নামাশ্যামপুরের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাত জানান, ভোর ৪টার দিকে নামাশ্যামপুর বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে […]

আনসারের তৎপরতায় যশোর বিমানবন্দরে উদ্ধার হারানো শিশু

যশোর বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় অভিভাবকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে নিরাপদে তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় যশোর বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. দানিয়াল হুদা এক […]

রংপুরের চাঞ্চল্যকর চার খুন: ঘটনার বর্ণনায় নতুন মোড়

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের স্থান, সময় ও সম্ভাব্য কারণ নিয়ে নতুন তথ্য দিয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তাঁর ভাষ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও মেয়েকে বাসার তৃতীয় তলার খোলা ছাদে হত্যা করা হয়। পরে স্ত্রী ও মেয়ের মরদেহ সিঁড়ির দিকে সরিয়ে রাখা হয়। আর ১২ বছর […]

হাজারীবাগে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, ময়নাতদন্তে মিলবে কারণ

রাজধানীর হাজারীবাগের শাহজাহান মার্কেট এলাকার একটি বাসায় সালেহা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগতে থাকা ওই নারী বাসার রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মরদেহের শারীরিক আলামত দেখে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বুধবার (২৬ আগস্ট) রাতের দিকে হাজারীবাগের শাহজাহান মার্কেট […]

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে ১৮ মাসের একটি কঠোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনার প্রথম ছয় মাসে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে সমঝোতার মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের চেষ্টা করা হবে। পরবর্তী ১২ মাসে ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট’ এবং সংশোধিত ‘মানি লোন কোর্ট অ্যাক্ট’-এর মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। আইন দুটির মাধ্যমে […]

মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে

মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন ধরে সাগর ও নদীর মোহনায় দিশাহীনভাবে ভাসছিলেন বাগেরহাটের ১৬ জেলে। দীর্ঘ সময় মোবাইল ফোনের নেটওয়ার্কের বাইরে থাকার পর সংযোগ ফিরে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নৌবাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে বিকল নৌযানটিও। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা গেছে, গত ২৩ […]