শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে ঝটিকা মিছিল: মিরপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা খলিলসহ ৩ জন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের আদেশ • অন্য দুই আসামি শরিফুল ইসলাম ও ফরিদ আহম্মেদ কাঞ্চন • ১১ সেপ্টেম্বরের মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় মিরপুর মডেল থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি খলিলসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত […]

কুয়াকাটায় নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ব্যানারে মিছিল, আটক ১৯

পটুয়াখালীর কুয়াকাটায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে ১৪ শিশুসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুয়াকাটা এলাকার হোটেল ‘প্রেসিডেন্ট পার্ক’-এর সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে […]

আওয়ামী লীগের নাশকতার যেকোনো অপচেষ্টা দমন করা হবে: প্রিন্স

জামায়াত-এনসিপি জোটের ভূমিকা নিয়েও প্রশ্ন বিএনপি নেতার • ‘দেশকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে’ • হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে যেকোনো ধরনের অপচেষ্টা দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার […]

সৌদি জাতীয় দিবসের সংবর্ধনায় ডা. শফিকুর রহমান, বাদশাহ সালমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি

সৌদি রাষ্ট্রদূতের হাতে চিঠি হস্তান্তর • বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ সংবর্ধনায় তিনি সৌদি আরবের বাদশাহ […]

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে উত্তরায় বিএনপির সমাবেশ-মিছিল

রিজভী বললেন, ‘জনগণের শক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না’ ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে রাজধানীর উত্তরায় সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সমাবেশে রুহুল […]

যশোর উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী তৎপরতা, প্রচারণায় বিল্লাল হোসেন রুবেল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ৫ নম্বর উপশহর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (বি-ব্লক) সাধারণ সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজকর্মী বিল্লাল হোসেন রুবেল। ইতোমধ্যে ওয়ার্ডের […]

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়ানোর বক্তব্যের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি

ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের তদন্ত, নির্ভরযোগ্য প্রমাণ […]

‘জেনে-বুঝে জনগণকে অসন্তুষ্ট করার কোনো কারণ সরকারের নেই’—জাহেদ উর রহমান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা • ডিজেলে বিপিসির লিটারপ্রতি লোকসান প্রায় ৮৯ টাকা বলে দাবি • দৈনিক লোকসান ১০৯ কোটি টাকা • লিটারে ২০ টাকা বাড়ালে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা লোকসান কমবে বলে হিসাব সরকারের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে জনমনে অসন্তোষের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ […]

বাউফলে গণসংযোগে মেয়র প্রার্থী রিয়াজ খান, চাইলেন দোয়া ও সমর্থন

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক সহকারী পুলিশ সুপার (অব.) রিয়াজ খান পিপিএম পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে রিয়াজ খান পিপিএম ব্যবসায়ী, প্রবীণ ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের […]

পাংশায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা পাংশা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। […]