রাষ্ট্রপতির কার্যালয়ের ফোনেই ছাড়া পেলেন আবদুল হামিদ: দাবি আবদুল হান্নান মাসউদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ দাবি করেছেন, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে আটকের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের (চুপ্পু) কার্যালয় থেকে ফোন কলের পরেই তাকে দেশত্যাগ করতে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে হান্নান মাসউদ লেখেন, “আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেয়া হলো।” […]



