পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজারসংলগ্ন বাউফল-নওমালা খালে প্রতিনিয়ত ফেলা হচ্ছে গরু, ছাগল, মুরগি ও মাছের বর্জ্যসহ কাঁচাবাজারের নানা ধরনের ময়লা-আবর্জনা। এতে খালের পানি দূষিত হওয়ার পাশাপাশি ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। ফলে খালের আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী , শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও খালটি দূষণমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, পৌরবাজারের বিভিন্ন দোকান থেকে উৎপন্ন বর্জ্য, পশুপাখির উচ্ছিষ্ট ও পচা আবর্জনা খালের পাড়ে এবং সরাসরি পানিতে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব বর্জ্য জমে থাকায় খালের পানি ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। পচা আবর্জনার দুর্গন্ধে খালের পাশ দিয়ে চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে বর্জ্য ফেলা অব্যাহত থাকলে পানিদূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রব বাড়বে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হতে পারে।
অভিযোগ রয়েছে, বাজারের বর্জ্য ব্যবস্থাপনা ও খালের পরিবেশ রক্ষায় কার্যকর তদারকির অভাব রয়েছে। ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় ব্যবসায়ীরা খালের পাড় ও পানিতে বর্জ্য ফেলছেন। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়ায় পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না।
বাউফল পৌরশহরের বাজার কমিটির সভাপতি সাকায়েত হোসেন (সখা) বলেন, “পৌরসভার পক্ষ থেকে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান বা ডাস্টবিনের ব্যবস্থা করা হয়নি। এ কারণে ব্যবসায়ীরা বাধ্য হয়ে খালে ময়লা-আবর্জনা ফেলছেন। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে বাউফল পৌরসভার সচিব মো. মাঈনুল ইসলাম বলেন, “বাজার পরিদর্শককে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হবে। প্রয়োজনে খালে ময়লা-আবর্জনা ফেলা ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে।”
বাউফল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, “পৌরসভার মধ্যে খালসহ যেকোনো খোলা স্থানে যাতে কেউ ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে জন্য মাইকিং করে সতর্ক করা হবে। পাশাপাশি পৌরসভার মাধ্যমে পৌরবাজারে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করা হবে।”
এ অবস্থায় বাউফল পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, খালের পাড় ও পানি থেকে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ, বাজারে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং খালে বর্জ্য ফেলা বন্ধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয়দের মতে, বাউফল-নওমালা খাল শুধু পানিপ্রবাহ ও পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি এলাকার পরিবেশেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই খালটিকে দূষণমুক্ত রাখতে প্রশাসনের আশ্বাস দ্রুত বাস্তবায়ন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি।
বাউফলে খালে ময়লা-আবর্জনা, দূষণে অতিষ্ঠ পথচারী বাজারের বর্জ্যে দূষিত বাউফল-নওমালা খাল, ডাস্টবিন স্থাপনের আশ্বাস পৌর প্রশাসকের
- বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
- ৪৮ মিনিট আগে
এই বিভাগের আরও খবর
বঙ্গোপসাগরে লাইটার জাহাজ থেকে অসুস্থ ক্রু উদ্ধার
৯৯৯-এ ফোন পেয়ে কোস্টগার্ডের দ্রুত অভিযান, বুকব্যথায় আক্রান্ত…
বগুড়ায় পথ হারানো সাত বছরের শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা
আরডিএর প্রধান ফটকের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে…
চট্টগ্রামে কদমতলীতে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
কদমতলীতে মাগরিবের নামাজের পর অগ্নিকাণ্ড; দাহ্য পদার্থ ও…
২৭ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৪৩টি টিমের তদারকি;…
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া…
মিয়ানমারে পাচারের পথে ৭০ টন সিমেন্ট জব্দ, আটক ৫
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ব্যাংক ও মোবাইল ওয়ালেটের লেনদেন আসছে এক প্ল্যাটফর্মে, চালুর লক্ষ্য জুলাই ২০২৭
ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের; কমবে নগদ অর্থের নির্ভরতা, বাড়বে আর্থিক অন্তর্ভুক্তি দেশের ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক লেনদেন…
ইরান যুদ্ধ বন্ধ ও শুল্ক প্রত্যাহারে নতুন কংগ্রেসের ওপর মার্কিনদের চাপ
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর নতুন কংগ্রেসের কাছে যুদ্ধ বন্ধের দাবি; ৬২ শতাংশ চান ট্রাম্পের আমদানি শুল্ক বাতিল, জীবনযাত্রার ব্যয়…
গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চুক্তির উদ্যোগ
সংসদে পানিসম্পদমন্ত্রী; তিস্তার পানি বণ্টনে এখনো চুক্তি নেই, ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ গঙ্গা, তিস্তাসহ…
নভেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স ১২৮ কোটি ডলার
গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৩১ কোটি ৬০ লাখ ডলার; চলতি অর্থবছরে ৯ নভেম্বর পর্যন্ত এসেছে ১…
এক-দুটি প্রতীকী ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির ‘নীল নকশা’ সরকার ভণ্ডুল করেছে বলে দাবি সালাহউদ্দিন আহমদের; গত বছরের তুলনায় এবার প্রায় ৩০০ হত্যাকাণ্ড কমেছে…
তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর
তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা দেশের উন্নয়নে ব্যবহারের আহ্বান ইকবাল হাসান মাহমুদের; গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর তাগিদ, এআইয়ের ঝুঁকি ও সম্ভাবনা…
শিক্ষাব্যবস্থাকে শিল্পবান্ধব করতে আইএলওর সঙ্গে যৌথ উদ্যোগ চায় চট্টগ্রাম চেম্বার
শিক্ষাব্যবস্থায় পরিবর্তন, কর্মভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব; চালু হচ্ছে দেশব্যাপী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার দেশের শিল্পখাতের চাহিদা…
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় হবে, জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
পাসপোর্ট ছাড়া প্রত্যর্পণের বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেয়নি নয়াদিল্লি; গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর…

