বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

খুঁটির নিচে পড়ে ছিল মরদেহ

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই খুঁটি থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুমের মৃত্যু হয়।

আগেও চুরির অভিযোগ ছিল

পুলিশ জানায়, নিহত মাসুমের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন