শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিএমপির তিন উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন

উত্তরা, গোয়েন্দা-রমনা ও সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে দায়িত্ব পরিবর্তন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, বিপিএমকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের বৈঠক, আলোচনায় সংসদ ও সাইবার আইন

সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, স্থায়ী কমিটির কার্যকারিতা ও প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি যৌথ প্রতিনিধিদল। বৈঠকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন, সংসদীয় স্থায়ী কমিটির গঠন ও কার্যকারিতা এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২৪ […]

শাহআলীতে রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

রাজধানীর শাহআলী থানার এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শাহআলী থানাধীন ব্লক-ডি, ৮ নম্বর সড়কের পাশের একটি খালি […]

৯৯৯-এ ফোন, ১৫ মিনিটে দাউদকান্দি হাইওয়ে থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঢাকার ডেমরা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মাত্র ১৫ মিনিটের মধ্যে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থেকে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টাকালে সাব্বির (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ডেমরা থানাধীন ইসলামবাগ পশ্চিমপাড়া থেকে মো. লিটন নামে এক ব্যক্তি […]

ঢাকার নদী বাঁচাতে সমন্বিত দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে: পানিসম্পদ মন্ত্রী

বুড়িগঙ্গা-তুরাগসহ পাঁচ নদী দূষণ ও দখলমুক্ত রাখা সরকারের অগ্রাধিকার • শিল্প ও পয়ঃবর্জ্য বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্ব পালনের তাগিদ রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত রাখা, নাব্যতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, রাজধানীর পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য […]

শুধু ক্যারিয়ার নয়, দেশের মানুষের জন্য কাজের মানসিকতা গড়তে হবে: ডেপুটি স্পিকার

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশসেবায় এগিয়ে আসার আহ্বান শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠন নয়, অর্জিত মেধা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

বিয়ানীবাজারে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের যুবক গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আহাম্মদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ। বিষয়টি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার রুবেল আহাম্মদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দানিখোলা মোড় […]

শজিমেক হাসপাতালে মোবাইল চুরির সময় হাতেনাতে আটক ১

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর ব্যাগ থেকে মোবাইল ফোন চুরির সময় মো. রবিউল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে […]

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ১০ স্থানে আঘাত

আফগান ভূখণ্ড থেকে ড্রোন পাঠানোর অভিযোগ ইসলামাবাদের • পাকিস্তানের দাবি, সামরিক লক্ষ্যবস্তুতেই ‘সুনির্দিষ্ট’ হামলা • কাবুলের অস্বীকার • খোস্তে হতাহতের খবর নেই আন্তর্জাতিক ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২৬ আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলার জবাবে দেশটির ভেতরে ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান। তাঁর […]

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির নতুন রেকর্ড, আগস্টে ৬৪৩ মিলিয়ন ডলার

জাপান শীর্ষে, বাড়ছে অস্ট্রেলিয়া-ভারত-তুরস্কে রপ্তানি • মোট পোশাক রপ্তানিতে নতুন বাজারের অংশ ১৬.৩২ শতাংশ • প্রচলিত বাজারনির্ভরতা কমানোর সুযোগ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে অপ্রচলিত বাজার। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো প্রচলিত গন্তব্যের বাইরে জাপান, অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব […]