শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনে বৈঠক শুরু হয়

জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। আলোচনায় আওয়ামী লীগের আগুন সন্ত্রাস এবং শ্রমিক অধ্যুষিত এলাকায় চলমান বিক্ষোভের বিষয়ও উঠে আসতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন