পুলিশের এক পরিদর্শককে কুপিয়ে জখম; কয়েকটি দোকানেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন স্থানীয়রা।
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় ভাঙচুরের পাশাপাশি কাগজপত্রে আগুন দেওয়া হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
এ সময় পুলিশের পরিদর্শক আবু আলমকে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে।
আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন।

