মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময়

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুর জেলার কয়েকটি উপজেলার মধ্যকার আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, এমপি; ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি; সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, এমপি এবং সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

সভায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা, ভোলা জেলার ভোলা সদর এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধ্যকার সীমানা নির্ধারণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন