নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন নগরী গড়ার সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ; হোটেল-রেস্তোরাঁর অগ্নিনিরাপত্তা নিয়েও সাংবাদিকদের ব্রিফ করেন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ সরকারি সফরে কক্সবাজার পরিদর্শন করেছেন। রোববার (২৩ নভেম্বর) তিনি কক্সবাজার ফায়ার স্টেশন, নির্মাণাধীন ফায়ার স্টেশন ও ইওসি (EOC) ভবন পরিদর্শন করেন।
এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আয়োজনে ‘নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে কক্সবাজার’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তিনি।
হোটেল-রেস্তোরাঁর অগ্নিনিরাপত্তা নিয়ে ব্রিফিং
সেমিনার শেষে কক্সবাজারের হোটেল ও রেস্তোরাঁগুলোর সার্বিক অগ্নিনিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মহাপরিচালক। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি।
পরিদর্শন ও সেমিনারে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (পরিকল্পনা) ইকবাল বাহার বুলবুলসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

