মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সোমবার দুপুরে সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি ঢাকা ত্যাগ করেন। সফর শেষে আগামী ২৯ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন স্পিকার।

সফরসঙ্গী সংসদ সদস্যরা

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফিরে আসবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন