মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কূটনৈতিক মিশনেও গ্রেফতার এড়াতে পারবেন না শেখ হাসিনা: শামা ওবায়েদ

মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেও তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, সাজাপ্রাপ্ত কাউকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার নিরাপত্তা সংশোধনী আইন নিয়ে আইনমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। আসামি হিসেবে তাঁর জন্য বিমান বা অন্য কোনো কিছু পাঠানোর সুযোগ নেই।

ফিরলেই গ্রেফতার করা হবে

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারেও শামা ওবায়েদ জানিয়েছিলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন