ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের মধ্যে গাজীপুরা বাসস্ট্যান্ডে হামলা; মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরের আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়িয়ে দিয়েছেন ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ
পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রমিকদের আন্দোলন চলাকালে তাদের সঙ্গে বহিরাগতরাও যুক্ত হন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন। পরে গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
এ সময় পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল বাইরে বের করে মহাসড়কে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল স্বাভাবিক
ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়।
বর্তমানে মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

