মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিন দিনের আয়োজনে ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় পদক; থাকবে ৬৪ স্টল ও ৬ প্যাভিলিয়ন

দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পদক

মন্ত্রী জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পদক দেওয়া হবে।

সপ্তাহ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এতে থাকবে ৬৪টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন।

চার মাসে ৩০৯ কোটি টাকার পণ্য রপ্তানি

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, গত চার মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনসহ বিভিন্ন দেশে ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন