সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্তা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে আমিনবাজার নৌ-পুলিশ; এখনো পরিচয় শনাক্ত হয়নি
ঢাকার সাভারে তুরাগ নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সাভার থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্তা এলাকায় নদীতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
আমিনবাজার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। তবে এখনো পর্যন্ত এর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহটির ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

