স্থানীয় বস্ত্র ও কুটির শিল্পের পণ্যের প্রচার এবং নারী উদ্যোক্তাদের প্রসারে রাজশাহী নগরীতে শুরু হয়েছে ‘বস্ত্র ও কুটির শিল্প মেলা ২০২৬’। মেলায় অংশ নিচ্ছে ৪৫টি স্টল।
স্থানীয় বস্ত্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন এবং নারী উদ্যোক্তাদের প্রচার ও প্রসারে রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে মাসব্যাপী ‘বস্ত্র ও কুটির শিল্প মেলা ২০২৬’।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী নজরুল ভিলেজ মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি মোসা. আঞ্জুমান আরা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বারের সহসভাপতি জিয়াউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী।
মেলায় ৪৫টি স্টল
আয়োজকেরা জানান, মেলায় মোট ৪৫টি স্টল অংশ নিচ্ছে। এসব স্টলে স্থানীয় বস্ত্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

