বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬৫ জন গ্রেফতার, ৬৪ মামলা

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেফতার করা হয়।

বিভাগভিত্তিক গ্রেফতার

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০, ওয়ারী বিভাগে ৯১, মতিঝিল বিভাগে ৫৮, তেজগাঁও বিভাগে ৬৮, মিরপুর বিভাগে ১৪৩, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৫৫ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

যেসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার

অভিযানকালে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ উদ্ধার করে।

এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মুঠোফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন