শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে ৪৫৮ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

রাজনগরে ফিলিং স্টেশনের পাশ থেকে ট্রাকটি জব্দ; সারগুলোর মালিক ও গন্তব্য জানতে তদন্ত

মৌলভীবাজারের রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাজনগরের গোবিন্দবার্টী বাজারের পাশে হাজী মোবারক মিয়া ফিলিং স্টেশন থেকে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটিতে ১২০ বস্তা ইউরিয়া এবং ৩৩৮ বস্তা ডিএপি ও টিএসপি সার ছিল। পরে চালকবিহীন ট্রাকটি থানায় নিয়ে যায় পুলিশ।

কাগজপত্র দেখাতে না পারায় চালক আটক

ওসি আরও জানান, বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ট্রাকচালক থানায় গাড়ির খোঁজ করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।

সারগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং এর মালিক কে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন