বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেলসহ গ্রেপ্তার ৫

সফিপুরে ইবনে সিনা কারখানার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা কারখানার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫), একই উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী (৪৮), কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি (২১), গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন (২১) এবং কালিয়াকৈরের ৮ নম্বর ওয়ার্ড মহল্লা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন