ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত, কলেজ প্রশাসনের সিদ্ধান্তে বিতর্ক
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৪, ২০২৫
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি ইডেন মহিলা কলেজের সাংবাদিক সমিতির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহারের স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “ইডেন কলেজ সাংবাদিক সমিতি বর্তমানে পুনর্গঠন ও গঠনতন্ত্র অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির সকল কার্যক্রম, যেমন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ, অডিও বা ভিডিও চিত্র প্রকাশ বা প্রেরণ স্থগিত থাকবে।”
এছাড়া বলা হয়, কলেজের নাম ব্যবহার করে সাংবাদিক সমিতির যেকোনো কার্যক্রম আপাতত বন্ধ থাকবে এবং এই সিদ্ধান্ত কলেজের সকল বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।
তবে সমিতির আহ্বায়ক স্মৃতি এ সিদ্ধান্তকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “উপসচিবের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিতের নোটিশটি সম্পূর্ণ অযৌক্তিক।”
অন্যদিকে কলেজ অধ্যক্ষ ড. শামছুন নাহার বলেন, “ইডেন কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তারকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত উপসচিব আমার কক্ষে এসে ভিকটিমদের সামনে ক্ষমা চাওয়ার বিষয়টি রেকর্ড করা হয়। কেন সেটি সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে, তা নিয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন। আমি তাদের কথা দিয়েছিলাম, সামনাসামনি ক্ষমা চাইলেই বিষয়টি শেষ হবে। কিন্তু সেই কথা না রাখায় আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত কাজ করতে পারবে না।”
তিনি আরও জানান, তিনি চান প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে সাংবাদিক সমিতিকে আরও অন্তর্ভুক্তিমূলক রূপে গড়ে তোলা হবে।
এই সিদ্ধান্তে কলেজ ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানালেও, অন্যরা বলছেন, এটি সাংবাদিকতার স্বাধীনতা ও শিক্ষার্থীদের কণ্ঠরোধের শামিল।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

