শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে প্রায় ১১ হাজার টাকা কমেছে

২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবারও স্বর্ণের দাম কমানো হয়েছিল।

বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।

কমেছে রুপার দামও

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৯২ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা করা হয়েছে।

অন্যদিকে, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন