শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির

পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে পূর্বনির্ধারিত সফরে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন জামায়াত আমির। এ ছাড়া সেখানে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরসঙ্গী যারা

জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিমানবন্দরে বিদায়

ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কয়েকজন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন