দ্রুত ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ বাস্তবায়নের দাবি বিশিষ্টজনদের
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১, ২০২৫
‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার বিশিষ্টজনরা। প্রায় দুই বছর আগে আইন পাস হলেও বিশ্ববিদ্যালয় স্থাপনে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
সোমবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ফোরাম’-এর আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।
বৈঠকে ফোরামের আহ্বায়ক, শিক্ষাবিদ ও গবেষক ড. মোশাররফ হোসেন মাসুদ বলেন, “শরীয়তপুরের উর্বর মাটিতে ধান, পাট, পেঁয়াজ, আদা, টমেটোসহ বহু ফসল উৎপন্ন হয়, যার অনেক পণ্য রপ্তানিযোগ্য। কৃষিভিত্তিক এ জেলার উন্নয়নের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় অপরিহার্য।”
তিনি জানান, ২০২১ সালের ৬ অক্টোবর শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে আইন প্রণয়ন সম্পন্ন হয়। ২০২৩ সালের ১৩ নভেম্বর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন’ সংসদে পাস হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ রাখা হয়। তবে দুই বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে কার্যকর কোনো অগ্রগতি নেই।
ড. মোশাররফ বলেন, “শরীয়তপুরে নেই কোনো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়। ফলে উন্নয়নবঞ্চিত মানুষের কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হচ্ছে। এখনই প্রয়োজন মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো গড়ে তোলা এবং পদ্মার ভাঙন রোধ। দ্রুত বিশ্ববিদ্যালয় চালু করে এই সম্ভাবনাময় জনপদকে এগিয়ে নিতে সবার ঐক্য ও সহযোগিতা দরকার।”
ফোরামের সদস্যসচিব শিকদার মো. মেসবাহউদ্দিন বলেন, “পদ্মাপাড়ের নৈসর্গিক পলিমাটিতে কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। ২০২৩ সালে আইন পাসের পরও কোনো অগ্রগতি হয়নি। এই জটিলতা নিরসনে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।”
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম বলেন, “কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের যা যা প্রয়োজন, শরীয়তপুরে সবই রয়েছে। তারপরও কেন এত দীর্ঘসূত্রতা? বিশ্ববিদ্যালয় হলে জেলার সামগ্রিক চেহারা বদলে যাবে। একযোগে সরকারের কাছে আমাদের দাবি পৌঁছে দিতে হবে।”
বৈঠকে আরও বক্তব্য রাখেন মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. আহসানউল্লাহ, ইংরেজি দৈনিক দ্য ডেইলি গ্লোবাল নেশনের সম্পাদক ড. মাহবুবুর রহমান, সিটি ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. জুলফিকার হাসান, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, পালং-জাজিরা ফোরামের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ধলপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বাচ্চু, অধ্যাপক এম. এ. শাহাবুদ্দিন, তরুণ ব্যবসায়ী সাইয়েদ জোবায়ের, ঢাকাস্থ শরীয়তপুর স্টুডেন্ট ওয়েলফেয়ারের সাবেক সভাপতি তাহমিদ জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পদ্মা’র সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন হলে শরীয়তপুরের শিক্ষার মান বৃদ্ধি পাবে, কৃষির উন্নয়ন ত্বরান্বিত হবে এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

