ভর্তির সাত মাস পরেও হাবিপ্রবির শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি আইডি কার্ড
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৮, ২০২৫
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ভর্তির সাত মাস পেরিয়ে গেলেও এখনও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) হাতে পায়নি ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা। ফলে প্রাতিষ্ঠানিক কোনো পরিচয়পত্র ছাড়াই পার করতে হয়েছে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের একটি পূর্ণ সেমিস্টার।
জানা গেছে, ২৪তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে গত বছরের নভেম্বর মাসে। কিন্তু এখনো আইডি কার্ড না পাওয়ায় ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণ এবং নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রমাণ করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
এদিকে, ইতোমধ্যে ২৫তম ব্যাচের ভর্তি কার্যক্রম প্রায় শেষের পথে। আগামী মাস থেকেই তাদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যেখানে সাত মাসেও ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা আইডি কার্ড পায়নি, সেখানে ২৫তম ব্যাচের শিক্ষার্থীরা কবে নাগাদ আইডি কার্ড পাবেন?
২৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী জানান, “আমরা এখনও অফিসিয়াল কোনো আইডি কার্ড পাইনি। কবে দেওয়া হবে, তাও জানি না। ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে গিয়েও সমস্যা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই সুবিধা পেতেও আইডি কার্ডের প্রয়োজন। দ্রুত আইডি কার্ড পেলে আমাদের উপকার হবে।”
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান বলেন, “আইডি কার্ড পাওয়া অবশ্যই একজন শিক্ষার্থীর অধিকার। এখনও তারা আইডি কার্ড হাতে পায়নি, এটা আমার জানা ছিল না। আমাকে কেউ এ বিষয়ে অবগতও করেনি। যারা আইডি কার্ড পায়নি, তারা এ্যাডভাইজর সেকশনের অফিসে যোগাযোগ করলে আমি দ্রুত আইডি কার্ড দেওয়ার ব্যবস্থা করবো। সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আইডি কার্ড প্রদানের নির্দেশ দেব।”
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে…
সহকর্মীর মেয়ের বিয়েতে আনসার-ভিডিপি সদস্যদের ২ লাখ টাকার সহায়তা
স্বামীহারা ভিডিপি সদস্যার পরিবারের পাশে দাঁড়ালেন সহকর্মীরা নীলফামারীতে…
দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…

