শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ১৭৪

দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত ছয় দিনে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ ও চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে ১৭৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নৌ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

সংবেদনশীল এনআইডি ও কল ডিটেইলস বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেফতার

প্রান্তকাল ডেস্ক: দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইলস, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক তথ্যসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত মো. আরমান হোসেন (২২) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার […]

পল্টনে অভিযান: তিন চাঁদাবাজ ও মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ আল আমিন (২৪), রাসেল শেখ (২৩) এবং মো. হাসান (৩১)। সিটিটিসি সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি বিশেষ টিম পল্টন থানাধীন স্টেডিয়ামের ৩ নম্বর গেটসংলগ্ন […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুসান রাইল। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন, রোহিঙ্গা সংকট, পুলিশের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক আইনগত সহায়তা (এমএলএ)–সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও […]

আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স-এ এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহযোগিতা–সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি। […]

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময় দায়ের হওয়া অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫ আগস্টের পর […]

ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে লুট, নির্যাতনে শাশুড়ির মৃত্যু

রাজধানীর ডেমরা এলাকায় দুবাই প্রবাসী মাহবুবুল হক রিপনের বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও নির্যাতনের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার মধ্যরাতে হাজী বাদশা মিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় ভবনের তৃতীয় তলার বাসার জানালার গ্রিল কেটে তিনজন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। […]

বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু, শেষ হতে লাগতে পারে এক বছর

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন শুরুর পর সব ধাপ সম্পন্ন করতে সময় লাগতে পারে প্রায় ১০ মাস থেকে এক বছর। মঙ্গলবার সচিবালয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা […]

রূপগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই, ওসিসহ আহত ৬; গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ ঘটনায় হামলার মুখে পড়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অস্ত্র মামলার পলাতক আসামি […]

ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতার

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে তার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর থানার নৃসিংহপুর এলাকা থেকে রিহাদ হাসান (২৩) […]