শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি

দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা ইনডোর স্টেডিয়াম–এ ১৯৩তম গণশুনানির আয়োজন করেছে। রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর আয়োজিত এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের […]

তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ আবদুল মাবুদ–এর সার্বিক দিকনির্দেশনায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, চোরাই যানবাহন উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আরপিএমপির […]

সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন

সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ কর্মসূচি শুরু করা হয়। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং, উজোবাজারসহ বিভিন্ন স্থানে সড়কে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা […]

বিকাশ ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাই: সুপারভাইজারসহ ৯ জন গ্রেপ্তার

সিলেটে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় বিকাশের সুপারভাইজার ও ডিএসওসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ডিস্ট্রিবিউটর হলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন। শনিবার (৯ মে) সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন— দক্ষিণ সুরমার শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান […]

মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা। বিশেষজ্ঞদের মতে, মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সহিংস কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে নৃশংস হত্যাকাণ্ডেও জড়িয়ে পড়ছে এসব গ্যাং সদস্যরা। অপরাধ বিশেষজ্ঞ ও […]

কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল

কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় আদালতের নির্দেশে তদন্তভার পাওয়ার পর দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা জেলা। এ সময় লুট হওয়া একটি স্মার্টফোন উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। পিবিআই জানায়, গত ২৩ মার্চ গভীর রাতে যমুনা ও সেনা এলপি গ্যাসের স্থানীয় […]

মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী

রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত সোয়া ১০টার দিকে মহাখালীর পুরোনো কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল-এর চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারী। তিনি মিরপুর-১৪ এলাকার বাসিন্দা এবং মহাখালীর […]

রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার

পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অস্ত্র চোরাচালান দমনে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করেছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, মোঃ ছূফি উল্লাহ-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমান-এর নেতৃত্বে […]

ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার মার্কেট কাম হাউজিং” প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী এবং তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সিআইডি। সিআইডির পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনহীন ভবনে হোটেল ব্যবসা পরিচালনার মাধ্যমে অভিযুক্তরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ […]

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার এক আসামিকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার হওয়া আসামি আরিফ সরকার (৪০) শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। তাকে গত ৬ মে দেশে এনে আদালতে সোপর্দ করা হয়েছে। […]