রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- মে ৮, ২০২৬
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অস্ত্র চোরাচালান দমনে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করেছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, মোঃ ছূফি উল্লাহ-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে পাবনা থানা মামলা নং-৫২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, অস্ত্র আইনে গ্রেফতারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬)-এর কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামিকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তার দেওয়া তথ্য ও দেখানো মতে সদর থানার চর তারাপুর ইউনিয়ন এলাকার সুখচর গ্রামে তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে রাখা গোবরের ঘষির বস্তার ভেতর থেকে আরও একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি ৮ মে ২০২৬ রাত ১টা ২০ মিনিটে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল এবং অত্যন্ত কৌশলে তার অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত। জেলা গোয়েন্দা শাখার কাছে আসামি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

