শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৪০০ কোটি টাকা প্রতারণা: নাজরান ফিশারীজ প্রকল্পের এক সদস্য গ্রেফতার

নাজরান ফিশারীজ অ্যান্ড এগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. ওবায়েদুল্লাহ (৩৩)। তাকে ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকা থেকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো উত্তর ইউনিটের একটি […]

রংপুর মহানগরে পৃথক অভিযানে ৯ জন গ্রেফতার, মাদক ও জুয়ার আলামত উদ্ধার

রংপুর মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ পরিচালিত ধারাবাহিক অভিযানে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, জুয়ার সরঞ্জাম ও চোরাই মালামালসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতয়ালী থানার কামারপাড়া এলাকায় দিবাকালীন টহল ডিউটির সময় একটি মাদ্রাসায় অনধিকার প্রবেশের অভিযোগে মো. […]

কেরানীগঞ্জে ৮ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)। সোমবার (৪ মে) রাত ১০টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. […]

রংপুরে ডিবির অভিযানে ৫ জন গ্রেফতার, ১০০ গ্রাম গাঁজা উদ্ধার

রংপুর মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত রোববার (৩ মে) রাতে কোতয়ালী থানাধীন সদর হাসপাতাল মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জিন্নাত আলীর নেতৃত্বে একটি ডিবি টিম অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের […]

ঢাকাজুড়ে ট্রাফিক অভিযানে ১৩৫৭ মামলা, শতাধিক যানবাহন জব্দ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে শতাধিক যানবাহনের বিরুদ্ধে জব্দ ও রেকার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭০টি, লালবাগে ১২২টি, মতিঝিলে […]

পাওনা ৫০০ টাকার জেরে বৃদ্ধা হত্যা: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার মূল আসামি

ময়মনসিংহে মাত্র ৫০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মো. রনি মিয়া (২৬) কোতোয়ালী থানার মীরকান্দাপাড়া গ্রামের বাসিন্দা। তাকে শনিবার (২ মে) ভোররাত ৪টা ১৫ মিনিটে শম্ভুগঞ্জ এলাকার ভাড়া বাসা […]

বরগুনায় ১.৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে ১ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৩ মে) রাত ১২টা ১৫ মিনিটের দিকে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় কুকুয়া ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মো. আজিজুল হক আল ইমরান (২৫) আমতলী […]

রাজধানীজুড়ে ডিএমপির সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় ৫৮ চাঁদাবাজসহ দেড় শতাধিক গ্রেপ্তার

রাজধানীজুড়ে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের প্রথম ৪৮ ঘণ্টায় ৫৮ জন চাঁদাবাজসহ মোট ১৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া চাঁদাবাজদের পাশাপাশি […]

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টি সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার (৩ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের […]

বাসায় মজুত পেট্রলে আগুন, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

ময়মনসিংহের ত্রিশালে একটি আবাসিক ভবনে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায় ছয়তলা একটি ভবনের নিচতলার একটি কক্ষে সিঁড়ির নিচে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখেন ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১), […]