শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ নেই, তবে নজরদারি জোরদার—ডিএমপি

রাজধানী ঢাকায় আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসীদের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তবে অপরাধ জগতে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করা ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে তিনি জানান। শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি […]

জিয়া পরিষদকে রাজনীতি নয়, গবেষণায় আনুন—দুর্নীতির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক ফখরুলের

জিয়া পরিষদকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সরকারের ভেতরে অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা […]

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন […]

রংপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার

রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার আলমনগর খামারপাড়া প্রাণীসম্পদ অফিস এলাকা, ইসলামপুর হনুমানতলা, সেন্ট্রাল রোডের বামনডাঙ্গা জমিদার বাড়ি সংলগ্ন এলাকা এবং এরশাদ হকার্স মার্কেটের পাশের ডায়না গলিতে […]

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) ভোররাতে বরগুনা সদর থানাধীন বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এসআই সুশীল কুমার দাসের নেতৃত্বে অভিযান […]

মিষ্টি আলু: পুষ্টি, সম্ভাবনা ও অর্থনীতির নীরব শক্তি

বাংলার মাটি যেমন উর্বর, তেমনি বৈচিত্র্যময়। এই মাটিতে জন্ম নেওয়া অসংখ্য ফসলের মধ্যে মিষ্টি আলু একটি অবহেলিত কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় খাদ্যশস্য। সহজলভ্যতা, পুষ্টিগুণ এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে মিষ্টি আলু আজ নতুন করে গুরুত্ব পাচ্ছে—বিশেষ করে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির প্রশ্নে। উৎপত্তি ও বিস্তার মিষ্টি আলুর বৈজ্ঞানিক নাম Ipomoea batatas। ধারণা করা হয়, এর উৎপত্তি মধ্য […]

নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় জেলেদের জাল, প্রথম দিনে মিলছে না আশানুরূপ ইলিশ

জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে আবারও মাছ ধরায় নেমেছেন জেলেরা। শুক্রবার মধ্যরাত থেকে জাল ও নৌকা নিয়ে নদীতে তৎপরতা শুরু হলেও প্রথম দিনে আশানুরূপ ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন তারা। তবে দীর্ঘদিন পর মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। শুক্রবার সকাল থেকে চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশসহ বিভিন্ন মাছের পাইকারি কেনাবেচা শুরু হয়। […]

ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মাহিগঞ্জ থানার এলাকায় সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. আনুমানিক ১৪:২০ ঘটিকায় মাহিগঞ্জ থানা এলাকায় একজন অটোরিক্সা চালকসহ যাত্রীবেশে থাকা তিনজন ছিনতাইকারী একটি অটোরিক্সায় আরোহী এক মহিলার নিকট হতে একজোড়া স্বর্ণের বালা ও একজোড়া স্বর্ণের কানের […]

প্রেস রিলিজসেবা সহজীকরণের লক্ষ্যেই-ফায়ার লাইসেন্স চালুকরলো ফায়ার সার্ভিস

জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে ই-ফায়ার লাইসেন্স চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ৩০ এপ্রিল মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এর শুভ উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে এত দিন ধরে চলা […]

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে UNESCO-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ Susan Vize-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাতে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশ পুলিশের সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। […]