বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১
- নিজস্ব সংবাদদাতা
- ২ ঘণ্টা আগে
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) ভোররাতে বরগুনা সদর থানাধীন বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা’র নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এসআই সুশীল কুমার দাসের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় মোঃ সরোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে তার বসতঘরের সামনে রাস্তা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক সরোয়ার হোসেন বরগুনা জেলার ডালভাঙ্গা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কুমড়াখালী আবাসনে বসবাস করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
রংপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার
রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটজনকে গ্রেফতার করেছে…
মিষ্টি আলু: পুষ্টি, সম্ভাবনা ও অর্থনীতির নীরব শক্তি
বাংলার মাটি যেমন উর্বর, তেমনি বৈচিত্র্যময়। এই মাটিতে…
নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় জেলেদের জাল, প্রথম দিনে মিলছে না আশানুরূপ ইলিশ
জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনা…
ছিনতাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুই ছিনতাইকারী গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মাহিগঞ্জ থানার এলাকায় সংঘটিত…
প্রেস রিলিজসেবা সহজীকরণের লক্ষ্যেই-ফায়ার লাইসেন্স চালুকরলো ফায়ার সার্ভিস
জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে ই-ফায়ার…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সংসদ হবে জনমানুষের কণ্ঠস্বরের কেন্দ্র: শফিকুর রহমান
সংসদীয় রাজনীতিতে জাতীয় সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি…
বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান ফিরিয়ে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর
বিগত স্বৈরাচারী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত দেশের শিল্প খাত পুনর্গঠনে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে…
হযরত উমর (রাঃ): ন্যায়বিচার, মানবতা ও নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত
ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, যাদের জীবন শুধু একটি সময়ের জন্য নয়, বরং যুগে যুগে মানুষের জন্য পথনির্দেশক হয়ে…
নৌ-অবরোধে ধাক্কা: রিয়ালের দরপতন, চাপে ইরানের অর্থনীতি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। জাতীয় মুদ্রা রিয়াল ডলারের বিপরীতে নতুন নিম্নস্তরে নেমে গেছে, একই সঙ্গে বাণিজ্য…
জ্বালানির দামে ধাক্কা, যুদ্ধের চাপ ট্রাম্পের রাজনীতিতে প্রভাব ফেলছে
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতি গ্যালন (প্রায় ৩.৮…
মধ্যপ্রাচ্য উত্তেজনায় গালফ দেশগুলোর যৌথ প্রকল্পে নতুন গতি
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের পর প্রথমবারের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ বৈঠকে বসেছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি দীর্ঘদিনের…
ডেপুটি স্পিকারের পদ নিতে বিরোধীদের আহ্বান প্রধানমন্ত্রীর, আলোচনায় সমাধানের বার্তা
বিরোধী দলের প্রতি আবারও সহযোগিতার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “পদটি এখনো…
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারে গুরুত্ব
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে UNESCO-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ Susan Vize-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল…

