নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় জেলেদের জাল, প্রথম দিনে মিলছে না আশানুরূপ ইলিশ
- নিজস্ব প্রতিবেদক
- মে ১, ২০২৬
জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে আবারও মাছ ধরায় নেমেছেন জেলেরা। শুক্রবার মধ্যরাত থেকে জাল ও নৌকা নিয়ে নদীতে তৎপরতা শুরু হলেও প্রথম দিনে আশানুরূপ ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন তারা। তবে দীর্ঘদিন পর মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য।
শুক্রবার সকাল থেকে চাঁদপুর বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশসহ বিভিন্ন মাছের পাইকারি কেনাবেচা শুরু হয়। এতদিন বন্ধ থাকা ঘাট আবারও হাঁকডাকে মুখর হয়ে ওঠে। শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যেও দেখা গেছে নতুন উদ্দীপনা। তবে একই সময় সদর উপজেলার হরিণা ইলিশ আড়তে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র—সেখানে ইলিশসহ অন্য কোনো মাছ না থাকায় ব্যবসায়ীরা অলস সময় পার করছেন।
প্রবীণ মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল জানান, সকাল থেকে আড়তে বসে থাকলেও ইলিশ বা অন্য কোনো মাছ আসেনি। অপর ব্যবসায়ী মো. ইব্রাহীম অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞা চলাকালে অনেক জেলে জাটকা ধরে বিক্রি করেছেন, যদিও নদীতে অভিযান থাকলেও সড়কপথে তেমন নজরদারি ছিল না। ফলে নদীতে নেমেও অনেক জেলে খালি হাতে ফিরছেন।
নদী থেকে ইলিশ নিয়ে আসা জেলে শেখ ফরিদ ও ইয়াছিন জানান, নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে তারা নদীতে নেমেছিলেন, কিন্তু দীর্ঘ সময় জাল ফেলেও তেমন মাছ পাননি। যা পেয়েছেন তা দিয়ে খরচই কেবল উঠছে। সামনে বৃষ্টি ও নদীর পানি বাড়লে ইলিশের পরিমাণ বাড়তে পারে বলে আশা করছেন তারা। অন্যথায় ধারদেনা ও কিস্তি পরিশোধে সমস্যায় পড়বেন বলেও জানান।
ব্যবসায়ী ওচমান ব্যাপারী ও নাহিদ হাসান বলেন, নিষেধাজ্ঞার কারণে দুই মাস মাছঘাটে লেনদেন বন্ধ ছিল। এখন আবার মাছ আসা শুরু হওয়ায় ঘাটে কর্মচাঞ্চল্য ফিরেছে। তবে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেশ চড়া। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়, আর এক কেজির নিচের ইলিশ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা থেকে ঘুরতে আসা ক্রেতা আশিকুর রহমান নাঈম বলেন, মাছঘাটে ইলিশের সরবরাহ কম এবং দাম বেশি হওয়ায় কিনতে সমস্যায় পড়তে হচ্ছে। তবে সামান্য কিছু ইলিশ কেনার পরিকল্পনা রয়েছে।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, নিষেধাজ্ঞার সময় জাটকা ধরা বন্ধ রাখতে কঠোর নজরদারি চালানো হয়েছে। জাটকা বড় হয়ে ইলিশে পরিণত হলে ভবিষ্যতে এর সুফল জেলেরা পাবেন। বর্তমানে ইলিশ কম পাওয়া গেলেও ধীরে ধীরে সরবরাহ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

