শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন; দুই আসামি গ্রেফতার

শেরপুরে মামাতো ও ফুপাতো ভাইদের পরিবারের মধ্যে প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর জেলা। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশিও জব্দ করা হয়েছে। পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মে […]

কম্বোডিয়ায় পাচার করে নির্যাতন, মুক্তিপণ আদায়; মানব পাচার চক্রের মূল আসামি গ্রেফতার

কম্বোডিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক বাংলাদেশি যুবককে পাচার, আটকে রেখে নির্যাতন এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের ঘটনায় মানব পাচার চক্রের এক মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), কুষ্টিয়া জেলা। গ্রেফতারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। গ্রেফতারকৃত আসামির নাম মো. ফিরোজ হোসেন (৪৪)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার দুর্বাচারা […]

প্রেমের জেরে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন; দুই তরুণ গ্রেফতার

শেরপুরে প্রেমঘটিত বিরোধের জেরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশি জব্দ করা হয়েছে। পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর সদর […]

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলেন চক্রটির অন্যতম মূলহোতা মো. খাইরুল ইসলাম (২৪) ও বিকাশ ডিএসও মো. জাবেদুল ইসলাম (৩৮)। গত ১৭ মে নীলফামারীর সৈয়দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পিবিআই সূত্রে জানা গেছে, […]

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৬; আদালতে স্বীকারোক্তি ২ জনের

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী আতিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ নভেম্বর আলীগঞ্জ রেললাইন সংলগ্ন একটি মাছের খামারের পুকুর থেকে আতিকুল ইসলামের (৩৯) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। […]

অনলাইন জুয়ার আড়ালে কোটি কোটি টাকা পাচার, সিআইডির অভিযানে গ্রেফতার ৮

আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ এবং বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সিআইডি জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ ও […]

রংপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর মহানগরীতে গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রাধাবল্লভ এলাকায় রংপুর সরকারি কলেজের মেইন গেটের বিপরীত পাশে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন মো. পল্লব হোসেন (৪৫)। তিনি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ইসলামপুর পশ্চিমপাড়া […]

তাজহাট থানার অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান মোল্লা, এসআই (নিরস্ত্র) মো. মোসাদ্দেকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান এবং এএসআই (নিরস্ত্র) অমৃতানন্দ রায় সঙ্গীয় ফোর্সসহ গত ১৫ মে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের কোতয়ালী থানাধীন […]

জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের সন্ধানে পুরস্কার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ সদরদফতর। শনিবার (১৬ মে) পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় বলা হয়, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ব্যক্তিকে […]

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন নিয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর উদ্যোগে এবং জাস্টিস এন্ড কেয়ার-এর সহযোগিতায় বৃহস্পতিবার “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬” বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। […]