রবিবার, ১৭ মে ২০২৬

তাজহাট থানার অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান মোল্লা, এসআই (নিরস্ত্র) মো. মোসাদ্দেকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান এবং এএসআই (নিরস্ত্র) অমৃতানন্দ রায় সঙ্গীয় ফোর্সসহ গত ১৫ মে অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাজহাট থানার মামলা নং-০৩, তারিখ ০৬ জুন ২০২৫ এর এজাহারভুক্ত আসামি মো. পারভেজ আলম (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মামলাটি পেনাল কোডের ১৪৩/১৪৮/১৪৯/১৮৬/৩০৭/৩২৪/৩২৫/৩২৬/৪৩৫/৪৩৬/৪২৭/৩৭৯/৩০২/১০৯/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পারভেজ আলমের পিতার নাম মৃত ইসরাইল। তার বাড়ি রংপুর মহানগরের তাজহাট থানার খেরবাড়ী এলাকায়। তিনি তাজহাট থানার ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন