রংপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- ১৮ ঘণ্টা আগে
রংপুর মহানগরীতে গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন রাধাবল্লভ এলাকায় রংপুর সরকারি কলেজের মেইন গেটের বিপরীত পাশে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. পল্লব হোসেন (৪৫)। তিনি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ইসলামপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আমজাদ হোসেন এবং মাতার নাম মৃত হামিদা বেগম।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই মো. মমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। এ সময় গ্রেফতার পল্লব হোসেনের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে আরপিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মিডিয়া সেল।
এই বিভাগের আরও খবর
তাজহাট থানার অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশের অভিযানে একটি…
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের সন্ধানে পুরস্কার ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায়…
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন নিয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা
রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানব পাচার ও অভিবাসী চোরাচালান…
বাজেটে কমতে পারে মোবাইল সেবার করের বোঝা, বাতিল হতে পারে পদ্মা সেতুর সারচার্জ
আগামী বাজেটে মোবাইল ও ইন্টারনেট সেবায় করের বোঝা…
বগুড়ায় নাজমুল হত্যা মামলায় একজন গ্রেফতার: সিআইডি
বগুড়ার গাবতলী উপজেলার হাতিভাঙ্গা এলাকায় সংঘটিত নাজমুল হত্যা…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আহত ৪ আনসার সদস্য
শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময়…
এআই ডিপফেক ঠেকাতে নতুন টুল আনল ইউটিউব, ১৮ বছরের বেশি সব ক্রিয়েটরের জন্য উন্মুক্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও বা ডিপফেকের ঝুঁকি বাড়তে থাকায় নতুন নিরাপত্তা উদ্যোগ চালু করেছে ইউটিউব। ভিডিও প্ল্যাটফর্মটি…
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা, এলএনজি আমদানিতে নতুন সম্ভাবনা
জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক…
তাইওয়ান ইস্যুতে সতর্ক বার্তা ট্রাম্পের, চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে চায় ওয়াশিংটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের…
পশ্চিম তীরে ‘তৃতীয় নাকবা’: উচ্ছেদ, ভয় ও অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন জনগোষ্ঠীর জীবনে উচ্ছেদ যেন এক অবিরাম বাস্তবতা। ১৯৪৮ সালের নাকবার পর থেকে বারবার বাস্তুচ্যুত হওয়া…
এনসিপির চট্টগ্রাম কমিটিতে ভাঙনের সুর, একদিনেই পদত্যাগ ২২ নেতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণার একদিনের মধ্যেই বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সদ্য ঘোষিত ১৬৮ সদস্যের আহ্বায়ক…
ইরান যুদ্ধ, তাইওয়ান ও বাণিজ্যযুদ্ধ: ট্রাম্প–সি বৈঠকে নতুন ভূরাজনৈতিক সমীকরণ
বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আর শুধু বাণিজ্য বা প্রযুক্তি প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ,…
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা
রাজধানী ঢাকা-র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায়…

