অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ৬০ লাখ টাকা আত্মসাৎ, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- ১০ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে ৬০ লাখ টাকা আত্মসাৎকারী আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলেন চক্রটির অন্যতম মূলহোতা মো. খাইরুল ইসলাম (২৪) ও বিকাশ ডিএসও মো. জাবেদুল ইসলাম (৩৮)। গত ১৭ মে নীলফামারীর সৈয়দপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পিবিআই সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক প্রতারক চক্র অস্ট্রেলিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ইমো অ্যাপের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ভুক্তভোগী মোহাম্মদ সামালের সঙ্গে যোগাযোগ করে। প্রতারকরা অস্ট্রেলিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন ধাপে ভুক্তভোগী ও তার স্বজনদের বিকাশ নম্বর থেকে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ সামাল বাদী হয়ে সরাইল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর ২২ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি গত ১৬ মার্চ পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা তদন্তভার গ্রহণ করে। মামলাটির তদন্ত করছেন পিবিআইয়ের এসআই (নিঃ) মো. শাহাদাত হোসেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সন্দেহভাজন বিকাশ নম্বরগুলোর কেওয়াইসি তথ্য ও লেনদেনের স্টেটমেন্ট বিশ্লেষণ করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পরে আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআই জানায়, তদন্তে উঠে এসেছে যে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাইবার ও ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিদেশে চাকরিপ্রত্যাশীদের টার্গেট করত। মূল পলাতক আসামি প্রাণ ইসলামের নির্দেশনায় খাইরুল ইসলাম ‘আরিফ মন্ডল’ নামে ভুয়া সফলতার ভিডিও তৈরি করত। এসব ভিডিও ও পোস্ট ফেসবুকে বুস্ট করে অস্ট্রেলিয়ায় কম খরচে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হতো।
অন্যদিকে জাবেদুল ইসলাম বিকাশ ডিএসও হিসেবে আত্মসাৎ করা অর্থ ক্যাশ আউট ও অবৈধ লেনদেন গোপনে পরিচালনায় সহযোগিতা করতেন বলে জানিয়েছে পিবিআই।
তদন্তে আরও জানা গেছে, চক্রটি গত চার মাসে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার অবৈধ লেনদেন করেছে। পিবিআই জানিয়েছে, চক্রের পলাতক সদস্যদের গ্রেফতার ও আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান।
এই বিভাগের আরও খবর
অনলাইন জুয়ার আড়ালে কোটি কোটি টাকা পাচার, সিআইডির অভিযানে গ্রেফতার ৮
আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে…
রংপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুর মহানগরীতে গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ইয়াবাসহ এক…
তাজহাট থানার অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশের অভিযানে একটি…
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের সন্ধানে পুরস্কার ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায়…
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন নিয়ে গণমাধ্যমকর্মীদের কর্মশালা
রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানব পাচার ও অভিবাসী চোরাচালান…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ট্রাম্প সফরের চারদিন পরই বেইজিংয়ে পুতিন, বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র কি চীন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নিজেদের প্রস্তুত করার…
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
পুলিশ সংস্কার, সাইবার নিরাপত্তা ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ সহযোগিতার প্রত্যয় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পুলিশ…
জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক, পেশাদার ও জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার…
জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে র্যাবকে পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী দিনে র্যাবকে একটি…
আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা সরকারের
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের তথ্য ও…
উইন্ডোজ ১১-এ স্টার্ট মেনুর আকার পরিবর্তনের সুবিধা আনছে মাইক্রোসফট
Microsoft উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য স্টার্ট মেনু ও টাস্কবার আরও সহজে কাস্টমাইজ করার নতুন সুবিধা পরীক্ষা করছে। নতুন আপডেটের মাধ্যমে…
বিভ্রান্তি ও অরাজকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, এ…

