ঈদে নৌপথে যাত্রী ও পশু পরিবহনে নিরাপত্তায় আন্তরিকভাবে কাজ করছে নৌ পুলিশ: অতিরিক্ত আইজিপি
- নিজস্ব সংবাদদাতা
- মে ১৯, ২০২৬
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।
মঙ্গলবার ঢাকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে “আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা এবং নৌ ট্রাফিক ব্যবস্থাপনা” শীর্ষক এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় নৌঘাটের নিরাপত্তা, ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পশুবাহী পরিবহনের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নদীপথে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে লঞ্চ, স্পিডবোট ও বাল্কহেড চলাচল, নদীতীরবর্তী পশুরহাটের নিরাপত্তা এবং পশুর চামড়া পরিবহন নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপথে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ, আবহাওয়ার পূর্বাভাস মেনে নৌযান চলাচল, চাঁদাবাজি ও চুরি প্রতিরোধে নজরদারি বৃদ্ধি এবং নৌপথে টহল জোরদার করা হবে। এছাড়া টার্মিনালের বাইরে নদীর যেকোনো স্থানে ছোট নৌযান থেকে যাত্রী ওঠানামা বন্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
মো. রেজাউল করিম বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ রাখতে নির্ধারিত সময় মেনে লঞ্চ চলাচল নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন থেকে বিরত থাকতে হবে। তিনি সংশ্লিষ্ট অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নদীপথে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বন্ধে সজাগ থাকার নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, নৌপথ নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সভা শেষে তিনি দেশবাসীকে আসন্ন ঈদের শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় নৌপথ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোস্ট গার্ড, ডিএমপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
এই বিভাগের আরও খবর
প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, কক্সবাজারেও থাকছে একাধিক কর্মসূচি
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে…
হরমুজ নিয়ে ইরান-ওমান চুক্তি ‘শিগগিরই’, তবে এখনই খুলছে না নৌপথ
জাহাজ চলাচলে নতুন রুট নিয়ে আলোচনা; নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ…
‘মানুষের সেবা বড় আমানত, দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করুন’: ইউএনওদের প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে…
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে, সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা হবে’ ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা, ৮ আগস্ট ২০২৬:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে…
বাড়তে পারে PC মাদারবোর্ডের দাম, পেছনে AI ডেটা সেন্টারের চাপ
RAM ও SSD-এর পর এবার মাদারবোর্ডেও মূল্যবৃদ্ধির আশঙ্কা বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারকারী, গেমার ও PC নির্মাতাদের মধ্যে নতুন করে উদ্বেগ…
শিশুদের নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
নিউ মেক্সিকো আদালতের রায়, কিশোরদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ আন্তর্জাতিক ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে শিশু ও কিশোরদের সম্ভাব্য ক্ষতির…

