সংবেদনশীল এনআইডি ও কল ডিটেইলস বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- মে ৭, ২০২৬
প্রান্তকাল ডেস্ক:
দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইলস, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক তথ্যসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃত মো. আরমান হোসেন (২২) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।
সিআইডি জানায়, গত বছরের ৯ অক্টোবর সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন পর্যবেক্ষণের সময় ‘Siam Howlader’ নামের একটি ফেসবুক আইডিতে দেশের নাগরিকদের সংবেদনশীল তথ্য বিক্রির বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে এনআইডির পূর্ণাঙ্গ তথ্য, এসএমএস তালিকা, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন এমএফএস অ্যাকাউন্ট, ব্যাংক হিসাব এবং মামলা সংক্রান্ত তথ্য অর্থের বিনিময়ে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে সিআইডি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৩ অক্টোবর লক্ষ্মীপুরের কমলনগর এলাকা থেকে মো. সিয়াম হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনে ‘সব এখানে’ (Sob Akhane) নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম ওই অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য বিক্রির কথা স্বীকার করেন। এ ঘটনায় পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়।
পরবর্তীতে তদন্তের ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর খুলনার কয়রা এলাকা থেকে চক্রের আরেক সদস্য মো. আল আমিনকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, পুরো অ্যাপ ও ওয়েবসাইট তৈরির পেছনে ছিলেন দক্ষ এক প্রোগ্রামার।
এরই সূত্র ধরে গত ৫ মে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকায় অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।
সিআইডি জানিয়েছে, আরমান sobakhane.xyz, sobakhane.online ও sobakhane.info নামে একাধিক ওয়েবসাইট তৈরি করেন। পাশাপাশি ‘সব এখানে’ নামে অ্যাপ তৈরি করে সংঘবদ্ধ চক্রটির সদস্যদের সহযোগিতায় বিভিন্ন নাগরিকের এনআইডি তথ্য, কল ও এসএমএস ডেটা, এমএফএস ও ব্যাংক হিসাব এবং মামলা সংক্রান্ত তথ্য বিক্রি করতেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব তথ্য জাতীয় গোপনীয় ডাটাবেজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হতো। এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে ধারণা করছে সিআইডি। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে আসামিদের হোয়াটসঅ্যাপ যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আরমান হোসেনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

