শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৫ আগস্ট ২০২৬ দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার অর্থের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য অবশেষে অর্থ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে এই অর্থ পরিশোধ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে […]

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী […]

২০ থেকে ২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-নয়াদিল্লির মধ্যে সফরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা, গুরুত্ব পাচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি, পানি ও বাণিজ্য ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে আলোচনা চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ২০-২১ আগস্ট অথবা ২১-২২ আগস্ট—এই […]

খালেদা জিয়া: বাংলাদেশের রাজনীতির এক অনন্য অধ্যায়

ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি সুপরিচিত ও প্রভাবশালী নাম। দীর্ঘ কয়েক দশক ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নেত্রী গণতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র পরিচালনা এবং বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেন। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে […]

বদলে যাচ্ছে কারা অধিদপ্তরের ১৩২ বছরের পুরোনো পদ

কারা অধিদপ্তরের দীর্ঘদিনের বেশ কিছু পদের নাম ও কাঠামোতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮৯৪ সালে প্রবর্তিত ডেপুটি জেলার পদও। প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, জনবল নিয়োগ প্রক্রিয়া সহজীকরণ এবং একই গ্রেডের পদগুলোর নামের মধ্যে সামঞ্জস্য আনতে এ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কারা অধিদপ্তর থেকে চলতি মাসের শুরুতে এ-সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র […]

জাতীয় গ্যাস গ্রিডে আবারও সামিটের গ্যাস সরবরাহ শুরু, বাড়বে সরবরাহ

দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট এলএনজি টার্মিনাল। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (FSRU) থেকে জাতীয় গ্রিডে রিগ্যাসিফায়েড এলএনজি (RLNG) সরবরাহ শুরু হয়। সামিটের মুখপাত্রের তথ্য অনুযায়ী, সরবরাহ শুরুর সময় প্রতি দিন প্রায় ১১০ মিলিয়ন […]

পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, তালিকায় ৭ এএসপি ও ৪৯ পরিদর্শক

বাংলাদেশ পুলিশের ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে সাতজন সহকারী পুলিশ সুপার (এএসপি) সমমর্যাদার কর্মকর্তা এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক। শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৪৯ জন কর্মকর্তা চাকরিতে ২৫ বছর পূর্ণ করায় সরকারি চাকরি […]

রিয়াদে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যু: সৌদি রাষ্ট্রদূতের শোক, সহযোগিতার জন্য ঢাকার কৃতজ্ঞতা

ঢাকা | ১৪ আগস্ট ২০২৬ রিয়াদে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আল আবিয়াহ। শুক্রবার (১৪ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ শোক প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সৌদি রাষ্ট্রদূতের […]

বাংলাদেশ–কসোভো দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ অনুষ্ঠিত

শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য জি-টু-জি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখবে দুই দেশ বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিতীয়বারের মতো Foreign Office Consultations (FOC) অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট কসোভোর রাজধানী প্রিশতিনায় দেশটির পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়—পূর্ব ও পশ্চিম) ড. এম. […]

বাংলাদেশ-লাওসের প্রথম পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক: বাণিজ্য, শ্রম ও আঞ্চলিক সহযোগিতায় জোর

ভিয়েনতিয়ান, লাওস | ১৩ আগস্ট ২০২৬ বাংলাদেশ ও লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের (লাওস) মধ্যে প্রথমবারের মতো Foreign Office Consultations (FOC) অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত এ পরামর্শ বৈঠকের মধ্য দিয়ে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত দুই দেশের ৩৮ বছরের কূটনৈতিক সম্পর্কে নতুন একটি প্রাতিষ্ঠানিক মাত্রা যুক্ত হলো। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত […]