শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় করা মামলার আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ইন্টারপোলের […]

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি: আগস্টে ফিরলেন ৫১৪ জন

লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকার পর দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড-২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসন হওয়া ব্যক্তিদের মধ্যে […]

RAB বিলুপ্ত, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রণীত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনটির চূড়ান্ত […]

চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন: অর্থমন্ত্রী

পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, চূড়ান্ত সিদ্ধান্তের পর বিস্তারিত জানানো হবে ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন-সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি […]

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে লিথুয়ানিয়াকে আহ্বান

ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: বাংলাদেশ থেকে আরও দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি নিয়োগের জন্য লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত […]

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ ক্রাউন প্রিন্সের পাঠানো আমন্ত্রণপত্র […]

হার্টের রিং, চোখের লেন্স ও ডায়ালাইসিস ফিল্টারে কর ছাড়

দুরারোগ্য রোগীদের সরকারি সহায়তা বেড়ে ১ লাখ টাকা ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: চিকিৎসা ব্যয় কমিয়ে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর সুবিধা দিয়েছে সরকার। এর মধ্যে হার্টের রিং ও চোখের লেন্সের ওপর ভ্যাট এবং ডায়ালাইসিস ফিল্টারের ওপর প্রযোজ্য কর প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের […]

দুবাইফেরত বিমানে ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন জব্দ, মূল্য সাড়ে ৫ কোটি টাকা

চট্টগ্রাম, ১৭ আগস্ট ২০২৬: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন। শুল্ক-করসহ এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি […]

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও সুসংহত করতে সময় প্রয়োজন ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সন্তুষ্টির চূড়ান্ত মূল্যায়ন জনগণই করবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, […]

চলতি অর্থবছরেই হবে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ঢাকা | ১৭ আগস্ট ২০২৬ চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, […]