শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

১৭ আগস্ট ২০২৬ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আজ সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসছে। ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠিত ১৮ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সফরে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য […]

ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ধীরে ধীরে বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী

কৃষিজমির উর্বর মাটি রক্ষা, বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই নির্মাণব্যবস্থা গড়ে তুলতে দেশে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার ধীরে ধীরে বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। রোববার (১৬ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি নির্মাণকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং এর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা […]

মৎস্য খাতে নতুন বাজার খুঁজে বৈদেশিক মুদ্রা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওরের মতো জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বাড়ানো সম্ভব। এ লক্ষ্যে সরকার বিভিন্ন জলাশয় সংস্কার করে সেখানে মৎস্য […]

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-নয়াদিল্লির যোগাযোগ, অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে পারস্পরিক যোগাযোগ […]

শাপলা চত্বরের মামলায় দুই সাংবাদিকসহ আট আসামিকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা ও দুই সাংবাদিকসহ আট আসামিকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর আসামিদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মামলার ৪১ আসামির মধ্যে […]

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি অনুকূল ও সহায়ক পরিবেশ তৈরির জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়েও ভারতের সহযোগিতা চেয়েছে ঢাকা। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র […]

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর নানা কর্মসূচি

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছান তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা […]

গ্যাস সংকট মোকাবিলায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়িয়েছে পেট্রোবাংলা

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: দেশে চলমান গ্যাস সংকট কমাতে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক মোট ২ হাজার ৪৪৩ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে আসছে ১ হাজার ৬১৫ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) […]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে ১৮ আগস্ট

সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ আগস্ট ২০২৬ থেকে এ ব্যবস্থা কার্যকর হবে। নতুন এই ব্যবস্থার আওতায় নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), উল্টোপথে […]

সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট, ১৫ আগস্ট ২০২৬ সিলেট অঞ্চলের কৃষির বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে পতিত ও এক ফসলি জমি চাষের আওতায় আনা, জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা সম্প্রসারণ এবং নতুন ও অপ্রচলিত কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (১৫ আগস্ট) সিলেট নগরীর হোটেল মেট্রোর সম্মেলনকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক […]