শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (USBBC) ৪৫ সদস্যের একটি প্রতিনিধিদলের ঢাকা সফর উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। মধ্যাহ্নভোজে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে দুই […]

QECT 100 Young Leaders Awards 2026: বাংলাদেশ থেকে নির্বাচিত চার তরুণ নেতা

কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১০০ জন অসাধারণ তরুণ নেতার বৈশ্বিক তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের চার তরুণ। QECT 100 Young Leaders Awards 2026-এ বাংলাদেশের হয়ে নির্বাচিত হয়েছেন মুনিয়া ইসলাম মজুমদার, শাহ রাফায়াত চৌধুরী, ইমরান হামিদ এবং মো. রেজওয়ানুল ইসলাম শুভ। এর মধ্যে মুনিয়া ইসলাম মজুমদার ও শাহ রাফায়াত চৌধুরীর হাতে গতকাল পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার […]

গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (EGMO) মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা ও সাফল্যের […]

দেশের জ্বালানি সংকট কাঠামোগত, ২০৩১ সালের মধ্যে গ্যাস মজুত শেষ হওয়ার শঙ্কা

দেশে গ্যাসের সংকট এখন আর কেবল সাময়িক সমস্যা নয়; এটি ক্রমেই কাঠামোগত জ্বালানি সংকটে রূপ নিচ্ছে। দেশীয় গ্যাসের উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ার বিপরীতে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে দেশের অবশিষ্ট গ্যাসের মজুত প্রায় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর […]

বুড়িগঙ্গা-তুরাগ দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের তাগিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ বন্ধে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, বিচ্ছিন্নভাবে কোনো উদ্যোগ নিলে তা দীর্ঘমেয়াদে টেকসই হয় না। নদী দূষণ বন্ধে সরকার, শিল্প মালিক, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষকে […]

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রস্তাবিত পরিবর্তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দেওয়া হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির […]

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক: মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে দেশের মাদক ও জুয়াকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নিয়ন্ত্রণ ও নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি […]

সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি

সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি গত দুই বছরের বিভিন্ন সংস্কার […]

এলএনজি টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

চলমান গ্যাস-সংকটের কারণে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে যে চাপ তৈরি হয়েছে, তা দ্রুত পুরোপুরি কাটিয়ে ওঠার সুযোগ সীমিত বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, মেরামতাধীন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুনরায় চালু না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা এবং অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে বড় কোনো […]

ছাত্ররাজনীতি-শিক্ষকতা পেরিয়ে রাষ্ট্রপতি ভবনের পথে মির্জা ফখরুল

এসএম দেলোয়ার হোসেন ছাত্ররাজনীতি দিয়ে যার রাজনৈতিক পথচলার শুরু, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনে যোগ হয়েছে শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় সরকার, সংসদ সদস্য ও মন্ত্রিত্বের অভিজ্ঞতা। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর এবার দেশের রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত […]