শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত জানান তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। বৈঠক চলাকালে […]

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসার পরিধি বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী […]

আধুনিক ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে গড়ে তুলতে সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকিত বিলবোর্ড

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক […]

পুলিশের সাবেক ডিসি ইকবাল, বিপ্লব সরকারসহ ৬ কর্মকর্তা চাকরিচ্যুত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় কর্মকর্তার বিরুদ্ধে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্তৃপক্ষের […]

বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বৈশ্বিক হালাল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে হলে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেশন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ […]

নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক […]

জাপানের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে টিএসআই (TSI) লিমিটেড আয়োজিত ‘Japan-Bangladesh Partnership for Business Excellence’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দুই […]

তিন বন্ধ পাটকল পুনরায় চালু হচ্ছে, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত তিনটি বন্ধ পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), প্রাণ-আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপের মধ্যে লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস এবং খুলনার স্টার জুট মিলস প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবস্থাপনায় […]

মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

চূড়ান্ত মনোনয়নে তারেক রহমানের প্রতি দলের নেতাদের আস্থা বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই চূড়ান্ত হওয়ার পথে। একই সঙ্গে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে মির্জা ফখরুলের প্রার্থিতা প্রায় চূড়ান্ত হওয়ার […]