শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে রাখাইন রাজ্যে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা মেডসাঁ সঁ ফ্রঁতিয়ের (Médecins Sans Frontières—MSF)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. জাভিদ আবদেলমোনেইম। বৈঠকে […]

প্রবাসীদের সঞ্চয় ও বিনিয়োগে নতুন সুযোগ, চালু হয়েছে ‘এনআরসিটিএ’

বিদেশ থেকে পাঠানো অর্থ রাখা যাবে টাকায়; সঞ্চয়ী, চলতি ও মেয়াদি আমানত হিসাবের সুযোগ—মূল অর্থ ও অর্জিত আয় শর্তসাপেক্ষে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে বিদেশে নেওয়ার সুবিধা প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে পাঠানো অর্থ দেশে সঞ্চয় ও বিনিয়োগে আরও কার্যকরভাবে ব্যবহারের সুযোগ দিতে ‘নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ বা NRCTA চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় প্রবাসীরা বাংলাদেশের […]

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি প্রত্যাহার

তিন জেলা প্রশাসককে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন ঢাকা, ১৯ আগস্ট ২০২৬: নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারের পর তিন কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান এবং […]

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের কারণ অনুসন্ধান করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাতিল হওয়া ভিসার তথ্য নিয়ে তৈরি হচ্ছে সমন্বিত ডেটাবেজ; ভিসা সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ, প্রবাসী বিনিয়োগে বিশেষ কোটা ও কর সুবিধার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিলের বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে কী কারণে এসব ভিসা বাতিল হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া […]

চীনে প্রশিক্ষণ নেবেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা, ঢাকায় প্রাক্‌-যাত্রা সংবর্ধনা

বাংলাদেশ–চীন কূটনৈতিক সহযোগিতায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব; চীনের উন্নয়ন ও পররাষ্ট্রনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: চীনে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের একদল তরুণ কূটনীতিক। ‘২০২৬ ট্রেনিং প্রোগ্রাম ফর বাংলাদেশি ডিপ্লোম্যাটস ইন চায়না’ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের জন্য ঢাকায় প্রাক্‌-যাত্রা সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশে চীনা দূতাবাস। মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে […]

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু

৪৯০টি পিলারে বসানো হয়েছে এআই ক্যামেরা; ওভারস্পিড, বিপজ্জনক ওভারটেকিং, উল্টোপথে চলাচল ও অবৈধ পার্কিং শনাক্ত হবে স্বয়ংক্রিয়ভাবে, এসএমএসে পৌঁছাবে মামলার তথ্য নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট ২০২৬: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। নতুন এই ব্যবস্থায় মহাসড়কে যানবাহনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও […]

বাংলাদেশ–কাতার সম্পর্ক আরও জোরদারে দোহায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা; পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় অনুসন্ধান কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। কাতার সফরকালে দোহায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। […]

ডিজিটাল রূপান্তরের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সঞ্জীবন প্রকল্পসহ একাধিক উদ্যোগে অগ্রগতির আশ্বাস

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক; সঞ্জীবন প্রকল্পে প্রি-ফাইন্যান্স সুবিধা, ২০৫ পদে জনবল নিয়োগ, কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন ও জাতীয় পেমেন্ট নেটওয়ার্কে যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দোরগোড়ায় আধুনিক আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ […]

মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, দেশে চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এ সংকট পুরোপুরি নিরসনে কমপক্ষে আরও দুই বছর সময় লাগবে। তবে সাময়িকভাবে জনগণের দুর্ভোগ কমাতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ের […]

সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব—প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে এলে দেশের অনেক বড় সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক ও সামাজিক উদ্যোগে অংশ নেওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান […]