শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ইউএনডিপির বৈঠক, বিনিয়োগ ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা

বাংলাদেশের অর্থনীতিতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা (South-South Cooperation) সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন জোরদারের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশে আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেস। সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং চীন সরকারের সহযোগিতায় বাস্তবায়নযোগ্য বিভিন্ন উদ্যোগ নিয়ে উভয় পক্ষের […]

প্রবাসী কার্ডে মিলবে বিমানবন্দর থেকে চিকিৎসা-ঋণ পর্যন্ত ১০ বিশেষ সুবিধা

দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু করছে সরকার। এই কার্ডের মাধ্যমে বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ ও দ্রুত ইমিগ্রেশন থেকে শুরু করে বিমান টিকিট ও হোটেলে ছাড়, চিকিৎসা, বীমা, পুনর্বাসন, সরকারি সেবায় অগ্রাধিকার, রেমিট্যান্স রিওয়ার্ড এবং ঋণ সুবিধাসহ অন্তত ১০ ধরনের বিশেষ সেবা পাওয়ার কথা রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রবাসীদের […]

পুনর্গঠন হলো পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ, নতুন চেয়ারম্যান নিয়োগ

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। তিনটি পরিষদেই নতুন চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি ১৪ জন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ফলে প্রতিটি অন্তর্বর্তীকালীন পরিষদ চেয়ারম্যানসহ ১৫ সদস্য নিয়ে দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশগুলো […]

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে একাধিক প্রার্থীর মধ্যে সরাসরি ভোটাভুটিতে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের বিজয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ […]

সামিটের প্রায় ২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুসন্ধানে এ-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করা হয়েছে। করসংক্রান্ত বিরোধের মধ্যেই সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ সাত পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সম্ভাব্য […]

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণার পর জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে […]

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই প্রার্থীর এই নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ ও […]

পদ্মা ব্যারাজে বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চল, সুফল পাবে ২৬ জেলার ১৬৩ উপজেলা

দেশের নদী ব্যবস্থায় পানিপ্রবাহ পুনরুদ্ধার, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার আগ্রাসন ঠেকাতে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়িত হচ্ছে ‘পদ্মা ব্যারাজ’। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের চার বিভাগের ২৬ জেলার ১৬৩টি উপজেলার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সুফল পাবে। প্রকল্পসংশ্লিষ্ট এলাকার পরিমাণ দেশের মোট ভূখণ্ডের প্রায় ৩৭ শতাংশ। গত ১৩ […]

আরাকান আর্মির হেফাজত থেকে ফিরলেন ২৪ জেলে-মাঝিমাল্লা

কেউ বন্দি ছিলেন ৯ মাস, কেউ দুই বছরের বেশি; আরও অর্ধশতাধিক আটকের দাবি মিয়ানমারের রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা ২৪ জেলে ও মাঝিমাল্লাকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটসংলগ্ন সীমান্ত এলাকায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। ফিরে আসা ২৪ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি […]

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন আজ

লড়াই মির্জা ফখরুল ও অলি আহমদের, ভোট দেবেন ৩৪৯ এমপি দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি হয়েছেন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। […]