RAB বিলুপ্ত, গঠিত হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন
- নিজস্ব প্রতিবেদক
- ৮ ঘণ্টা আগে
বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রণীত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনে র্যাবের পরিবর্তে বাংলাদেশ পুলিশের কাঠামোর মধ্যে এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। ইউনিটটির কার্যক্রম পরিচালনা, জনবল এবং বিদ্যমান র্যাবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
খসড়া আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ নিরসনের জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব। এর মাধ্যমে ইউনিটটির কার্যক্রমের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তা নিষ্পত্তির জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হবে।
এ ছাড়া র্যাবের বর্তমান জনবল, বিভিন্ন আদেশ, ক্ষমতা ও কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, নথিপত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
খসড়ায় আরও বলা হয়েছে, এসআরবির জন্য নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারাসংক্রান্ত বিধিমালা প্রয়োজনীয় পরিবর্তন ও অভিযোজনের মাধ্যমে কার্যকর থাকবে। ফলে র্যাব থেকে এসআরবিতে রূপান্তরের সময় প্রশাসনিক ও বিভাগীয় কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ থাকবে।
সরকারের তথ্যবিবরণী অনুযায়ী, প্রস্তাবিত আইনটি কার্যকর হলে র্যাবের বিদ্যমান কাঠামোর পরিবর্তে পুলিশের অধীনে নতুন নামে ও কাঠামোয় বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবির কার্যক্রম পরিচালিত হবে।
মন্ত্রিসভার অনুমোদনের পর এখন আইনটির পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন: অর্থমন্ত্রী
পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন, চূড়ান্ত সিদ্ধান্তের পর…
বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে লিথুয়ানিয়াকে আহ্বান
ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব…
হার্টের রিং, চোখের লেন্স ও ডায়ালাইসিস ফিল্টারে কর ছাড়
দুরারোগ্য রোগীদের সরকারি সহায়তা বেড়ে ১ লাখ টাকা…
দুবাইফেরত বিমানে ১,৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন জব্দ, মূল্য সাড়ে ৫ কোটি টাকা
চট্টগ্রাম, ১৭ আগস্ট ২০২৬: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও সুসংহত করতে সময় প্রয়োজন ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা…
চলতি অর্থবছরেই হবে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
ঢাকা | ১৭ আগস্ট ২০২৬ চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী…
শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর
ঢাকা | ১৭ আগস্ট ২০২৬ ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় দেশটিতে অবস্থান…
সামনের গাড়িতে ধাক্কা, দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির পুরো অংশ পুড়ে…
ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
১৭ আগস্ট ২০২৬ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আজ সোমবার দুই…
রাজধানীর সড়কে ১৮ আগস্ট থেকে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী
১৭ আগস্ট ২০২৬ রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক…
বিশ্ববাজারে পাম অয়েলের ঊর্ধ্বমুখী দামের আভাস
বিশ্ববাজারে পাম অয়েলের দামে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার B50 বায়োডিজেল কর্মসূচি, ভারতের বাড়তি আমদানি, শক্তিশালী জ্বালানি তেলের বাজার…
সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু: কনটেন্টের দর্শক, নাকি বাণিজ্যের উপকরণ?
বর্তমান প্রজন্মের অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্পর্শে আসছে। কখনো বাবা-মায়ের অ্যাকাউন্টের মাধ্যমে, কখনো আবার তাদের…

