হামের বাদ পড়া শিশুদের জন্য আরও ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত
- নিজস্ব প্রতিবেদক
- ৮ ঘণ্টা আগে
ঢাকা, ১৮ আগস্ট: দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুরা হামের টিকা থেকে বাদ পড়েছে, তাদের চিহ্নিত করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বর্তমানে মজুত থাকা প্রায় ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে।
একই সঙ্গে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ক্লিনিক্যাল গাইডলাইন ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
সভা শেষে স্বাস্থ্যসচিব জানান, দেশের কিছু এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু হামের টিকা পায়নি। এসব এলাকায় বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সরকারের হাতে প্রায় ১৬ লাখ টিকা মজুত রয়েছে।
আইসিসির সভায় হামে আক্রান্তদের বয়সভিত্তিক তথ্যও পর্যালোচনা করা হয়। সেখানে দেখা যায়, আক্রান্তদের প্রায় ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অংশ প্রায় ৭৪ শতাংশ। ৫ থেকে ১০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার ১৪ শতাংশ। বাকি প্রায় ২ শতাংশ আক্রান্তের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।
সভায় হামের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, হামের ক্লিনিক্যাল গাইডলাইন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। চিকিৎসকদের কাছে এ নির্দেশিকা পৌঁছে দেওয়া এবং এর ব্যবহার নিশ্চিত করতে প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তবে ছয় মাসের কম বয়সী এবং পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের মধ্যেও হাম আক্রান্তের ঘটনা নিয়ে আলোচনা হলেও তাদের জন্য নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে নিয়মিত টিকাদান কর্মসূচির ভবিষ্যৎ মজুত নিয়েও সভায় আলোচনা হয়েছে। আগামী বছর যাতে টিকার সংকট না হয়, সে জন্য আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাঠপর্যায়ে নিয়মিত টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করতে শূন্য পদে জনবল নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়টিও সভায় উঠে আসে।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৫। এর বাইরে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে চলতি বছর হামে মৃত্যুর সংখ্যা ৯১৪ জনে পৌঁছেছে।
মৃতদের বড় একটি অংশ পাঁচ বছরের কম বয়সী শিশু। তাদের অনেকেই কোনো ধরনের হামের টিকা নেয়নি বলে স্বাস্থ্যসংশ্লিষ্টদের তথ্য থেকে জানা গেছে।
এই বিভাগের আরও খবর
হার্টের রিং, চোখের লেন্স ও ডায়ালাইসিস ফিল্টারে কর ছাড়
দুরারোগ্য রোগীদের সরকারি সহায়তা বেড়ে ১ লাখ টাকা…
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের…
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল…
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৯৭২
১৪ আগস্ট ২০২৬ দেশে হামের উপসর্গ নিয়ে গত…
নিউরোসায়েন্সেস হাসপাতালে আরও ৫০০ শয্যার ভবন, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে রাজধানীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও সুসংহত করতে সময় প্রয়োজন ঢাকা, ১৭ আগস্ট ২০২৬: গত ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা…
চলতি অর্থবছরেই হবে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
ঢাকা | ১৭ আগস্ট ২০২৬ চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী…
শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর
ঢাকা | ১৭ আগস্ট ২০২৬ ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় দেশটিতে অবস্থান…
সামনের গাড়িতে ধাক্কা, দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির পুরো অংশ পুড়ে…
ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায়, বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা
১৭ আগস্ট ২০২৬ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আজ সোমবার দুই…
রাজধানীর সড়কে ১৮ আগস্ট থেকে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী
১৭ আগস্ট ২০২৬ রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক…
বিশ্ববাজারে পাম অয়েলের ঊর্ধ্বমুখী দামের আভাস
বিশ্ববাজারে পাম অয়েলের দামে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার B50 বায়োডিজেল কর্মসূচি, ভারতের বাড়তি আমদানি, শক্তিশালী জ্বালানি তেলের বাজার…
সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু: কনটেন্টের দর্শক, নাকি বাণিজ্যের উপকরণ?
বর্তমান প্রজন্মের অধিকাংশ শিশুই কোনো না কোনোভাবে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্পর্শে আসছে। কখনো বাবা-মায়ের অ্যাকাউন্টের মাধ্যমে, কখনো আবার তাদের…

