সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সৌরবিদ্যুৎ স্থাপন বিল নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক

অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী যুক্ত করে প্রতিবেদন আকারে বিলটি সংসদে জমা দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় (মুলতবি) বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন আকারে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ কমিটির সদস্যরা

বৈঠকে কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি; মোহাম্মদ কয়ছর আহমেদ, এমপি; রফিকুল ইসলাম হিলালী, এমপি; এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি; নায়াব ইউসুফ আহমেদ, এমপি; মমতাজ আলো, এমপি এবং মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়।

বিল পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত

বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। আলোচনা শেষে বিলটি আরও পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন